,

সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমুল পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে হবে-জেলা প্রশাসক

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গতকাল বুধবার (১৯ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তৃতীয় লোকাল সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর ইউপি অপারেশনাল ম্যানুয়াল বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষনে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সচিবগন অংশগ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দূর-রে-শাহওয়াজ, পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মো.জাহাঙ্গীর হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকি।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন; সরকারের ভিশন গ্রামকে শহরে রূপান্তরিত করতে হলে সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমুল পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি ইউপি সচিবদের দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করার আহবান জানান।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর