,

ঢাবি ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ধর্ষক

news-image

সাতক্ষীরার কালিগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে সারারাত ধর্ষণ করে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করেছে বলে অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে সোমবার থানায় মামলা দায়ের করেন।

এরপর উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামের শেখ রওশান আলীর ছেলে আব্দুল হাই ওরফে রাজুকে (২৬) আটক করে পুলিশ। মামলার এজহারে উল্লেখ করা হয়, প্রায় পাঁচ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই শিক্ষার্থীর বন্ধু রোকনুজ্জামান (২৫) ক্যান্সারে আক্রান্ত হন।

সেই সময় অসুস্থ বন্ধুকে দেখতে কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে গেলে আব্দুল হাই ওরফে রাজুর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে রাজু ওই শিক্ষার্থীর মোবাইল নম্বর সংগ্রহ করে কথা বলেন। এক পর্যায়ে ঢাবির ওই শিক্ষার্থী ও রাজু অসুস্থ বন্ধু রোকনুজ্জামানের চিকিৎসার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করেন। এভাবেই তাদের মধ্যে বন্ধুর সম্পর্ক গড়ে ওঠে।

গত ১৪ এপ্রিল ঢাকা থেকে বাসযোগে বাড়ি যাওয়ার পথে ঢাবির ওই শিক্ষার্থীকে কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় অজ্ঞাত এক বোনের বাড়িতে নিয়ে যায় রাজু। সেখানে রাজু তাকে প্রেমের প্রস্তাব ও পরে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় মারপিট করে।

একপর্যায়ে রাত ১০টার দিকে রাজু ধারালো অস্ত্র দেখিয়ে তাকে হত্যার হুমকি দেয় এবং রাতভর ধর্ষণ করে তা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে। মামলায় আরও উল্লেখ করা হয়, পরের দিন ওই ছাত্রী বাড়িতে যাওয়ার পর এ বিষয়ে কাউকে কিছু বললে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় রাজু। পরবর্তীতে রাজু ধারণকৃত ভিডিও চিত্র দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। ব্ল্যাকমেইল করে এক লাখ ৭০ হাজার টাকাসহ ল্যাপটপ হাতিয়ে নেয়।

গত ২২ মে রাত সাড়ে ৯টার দিকে রাজু ওই ছাত্রীকে ফোন করে আরও দুই লাখ টাকা দাবি করে। অবশেষে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায় এবং সোমবার থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়ে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো