,

তরুণরা আর চাকরি খুঁজবে না, চাকরি দেবে: জুনাইদ আহমেদ পলক

news-image

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের তরুণরা আর চাকরি খুঁজবে না, বরং চাকরি দিতে পারবে”বলে মন্তব্য করেছেন ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের স্টার্টআপ প্রকল্পের সভাকক্ষে উইমেন এন্ড ই-কমার্স এর উদ্যোগে ‘উইমেন ই-কমার্স নিশ্চিত করতে পারে সারা দেশের নারীর আর্থিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

পলক বলেন, “দেশের তরুণরা চাকরি খুঁজবে না, বরং চাকরি দিতে পারবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি বিভাগ দেশে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি গঠন,ইনোভেশন ডিজাইন এন্ড এন্টারপ্রেনারশীপ একাডেমী প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে”।

“আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। নারী পুরুষের সমান সুযোগ সৃষ্টি করতে লার্নিং আর্নিং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করা হচ্ছে”, যোগ করেন তিনি।

ডিজিটাল বৈষম্য দূর করতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরি করতে সরকারসহ বেসরকারি বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। তবেই দেশ আরো এগিয়ে যাবে”।

উইমেন ই-কমার্সের সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও সুমাইয়া টেক এর স্বত্বাধিকারী রিপা আর জাহান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর