,

বিড়ির দাম স্থিতিশীল রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ

news-image

বিড়ির দাম স্থিতিশীল রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন। বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার নগর জালফৈ বাইপাস এলাকায় ৮ দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- বিড়ির দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০ টাকা, সম্পূরক শুল্ক কমিয়ে ভারতের ন্যায় প্রতি হাজারে ১৪ টাকা করা, কম দামি ও বেশি দামি সিগারেটে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা, বিড়ির ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল করা, বঙ্গবন্ধু চালুকৃত বিড়িকে অবিলম্বে কুটির শিল্প ঘোষণা করা, নিম্নস্তর ও মধ্যমস্তরের সিগারেট একীভূত করে সমমূল্য করা, উচ্চস্তরের সিগারেটের মূল্য ও সম্পূরক শুল্ক অধিক হারে বৃদ্ধি করা এবং শ্রমিকদের ন্যূনতম মুজুরি প্রতি হাজারে ১০০ টাকা করা।

এ সময় বিড়ি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে কম দামি সিগারেটের তুলনায় বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এ ক্ষুদ্র বিড়ি শিল্পের ওপর শুল্ক কর কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন বিড়ি শ্রমিক ফেডারেশন ভোক্তাপক্ষ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জয়নাল মিয়া, সহ-সভাপতি জুরমত আলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর