,

প্যারাগুয়ের মুখোমুখি বদলে যাওয়া আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্কঃ শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার সকালে প্যারাগুয়ের মুখোমুখি হবে। কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাজে পারফর্মেন্সের ফলে এই ম্যাচে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।

টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, মিডফিল্ডার রদ্রিগো দে পল, রবার্তো ম্যাক্সিমিলানো পেরেইরা, ডিফেন্ডার মিল্টন ক্যাসকো ও ফরোয়ার্ড মাতিয়াস সুয়ারেজ ও মার্কোস আকুনইয়া ম্যাচের দলে আসতে পারেন। সেক্ষেত্রে তারকা ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া কিংবা সার্জিও আগুয়েরোর অন্তত একজনকে ছাড়াই প্যারাগুয়ের বিপক্ষে নামবেন লিওনেল মেসিরা।

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ হলেও সামপ্রতিক সময়ে দলটির পারফর্মেন্স পড়তির দিকে। ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের দুই খেলায় প্যারাগুয়ের বিপক্ষে একটিও গোল করতে পারেনি আলবিসেলেস্তেরা, শেষবার তো হেরেই বসেছিলো তত্কালীন কোচ এদুয়ার্দো বাউজার দল। তবে কোপা আমেরিকায় দুটি দলের সর্বশেষ সাক্ষাত্ উজ্জীবিত করতে পারে মেসিদের। ২০১৫ কোপা আমেরিকার সেমিফাইনালে সেবার প্যারাগুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল টাটা মার্টিনোর শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর