,

২৫ পয়সায় পাঠানো যাবে বাংলা এসএমএস

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ মোবাইল ফোন থেকে বাংলায় এসএমএস পাঠানোকে উৎসাহিত করতে খরচ কমিয়েছে সরকার। মোবাইল থেকে মোবাইলে বাংলায় এসএমএস পাঠাতে এখন খরচ হবে ২৫ পয়সা, যা প্রতিবার ইংরেজি এসএমএসের অর্ধেক। ২০ জুন থেকে এটি কার্যকর হবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপপরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত গত ১৩ জুন এক নির্দেশনায় বলা হয়, আগামী ২০ জুন থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বাংলায় প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্স ব্যতীত ২৫ পয়সা করে নির্ধারণ করা হলো। নির্দেশনাটি দেশের সকল মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

এদিকে মঙ্গলবার (১৮ জুন) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির প্রায় দ্বিগুণ খরচ হয়। কারণ, বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএমএস পাঠান ইংরেজির অর্ধেক দামে।’

বর্তমানে প্রতি এসএমএস এর ক্ষেত্রে ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) খরচ হয়। ২০১০ সালের ১৫ আগস্ট থেকে এ ট্যারিফ কার্যকর আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর