,

১৬ ঘণ্টা পর আত্রাই নদীতে ভেসে উঠল হাবিপ্রবি শিক্ষার্থীর লাশ

news-image

জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে আত্রাই নদীর ব্রিজের নিচে রাবার ড্যামে গোসল করতে গিয়ে নিখোঁজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী তাসফিক আহম্মেদের (২১) মরদেহ ১৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠেছে। বুধবার সকাল ৮টায় রাবার ড্যাম থেকে ২০০ গজ দূরে মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা মরদেহটি উদ্ধার করে। নিহত তাসফিক আহম্মেদ হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি চট্টগাম জেলায়।

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মান্নান ঘটনাস্থল থেকে জানান, গতকাল হাবিপ্রবির ৯ জন শিক্ষার্থী প্রচণ্ড গরমের কারণে সদর উপজেলার মহনপুরে আত্রাই নদীর ব্রিজের নিচে রাবার ড্যামে গোসল করতে যান। বিকেল ৪টার সময় তারা গোসল করতে নামেন। এ সময় তাদের সহপাঠী তাসফিক আহম্মদ নিখোঁজ হন। পরে তারা ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে বিকেল সাড়ে ৫টায় পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কিন্তু পানি বেশি হওয়ায় তারা নিখোঁজ তাসফিক আহম্মদকে উদ্ধার করতে পারেনি।

পরে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সেখান থেকে ডুবুরিরা এসে পুনরায় উদ্ধার কাজ শুরু করে। কিন্তু তারাও লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বুধবার সকালে তাসফিকের মরদেহ নদীতে ভেসে ওঠে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর