,

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

news-image

শেষ পর্যন্ত ভালোয়-ভালোয় টনটন পর্ব শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল তাদের পরবর্তী ম্যাচ খেলতে এখন নটিংহ্যামে। গতকাল স্থানীয় সময় বিকেল ৫টায় জাতীয় দলের বহর নটিংহ্যামে পৌঁছায়। এখানেই আগামীকাল (২০ জুন) টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয়ের পর মাশরাফি বাহিনী এখন বেশ হালকা মেজাজে রয়েছে। দলের সকলের মধ্যেই চাঙা-চাঙা ভাব। ক্যারিবীয়দের বিপক্ষে বড় জয় অস্ট্রেলিয়া ম্যাচের আগে দলের জন্য যেন টনিক হিসেবে কাজ করছে।

এদিকে নটিংহ্যামে রাত পার করেই আজ আবার অস্ট্রেলিয়াকে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নামছে বাংলাদেশ দল। বেলা ২টায় শুরু হবে অনুশীলন। এর আগে, পৌনে ২টায় সংবাদ সম্মেলনে ম্যাচপূর্বক কথা বলতে আসার কথা রয়েছে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজার।

কিন্তু আবহাওয়ার পূর্বাভাস চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। আগে জানা গিয়েছিল, ম্যাচের আগের দু’দিন নটিংহ্যামে বৃষ্টি হানা দিতে পারে। সে কথাই পুরোটাই মিলে গেছে। গতকাল ১৮ জুন (মঙ্গলবার) নটিংহ্যামে পৌঁছেই বাংলাদেশ দল পায় বৃষ্টির দেখা। সেই চিরাচরিত আকাশ মেঘে ঢাকা আর ঝিরঝিরে বৃষ্টি।

আজ (বুধবার) সকাল থেকেও আকাশ আছে গোমড়া মুখ করে। ইলশেগুঁড়ি বৃষ্টির সঙ্গে হাওয়া বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে আবহাওয়া পূর্বাভাস থেকে। সকাল ৮টায় বৃষ্টি ঝরার সম্ভাবনা ৫০ শতাংশ। আর সকাল ৯ হেকে বেলা ২টা পর্যন্ত এর সম্ভাবনা ৩১ শতাংশ। এ ছাড়াও আকাশ সর্বক্ষণ মেঘাচ্ছন্ন থাকবে।

আগামীকাল ম্যাচের দিনও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা আর রাত আকাশের একটা অংশ মেঘাচ্ছন্ন থাকবে। এর মধ্যে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩১ শতাংশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর