সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরসির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর) আদালতে শুনানির সময় মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আকস্মিক মৃত্যুর ব্যাপারে ‘স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ’ তদন্তের আহ্বান জানিয়েছে।

ওএইচসিএইচআর-এর মুখপাত্র রুপার্ট কলভিল্লে বলেছেন, আটকাবস্থায় যেকোনো মৃত্যুরই দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। মৃত্যুর আসল কারণ উদঘাটনের জন্য এই তদন্ত একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ছয় বছর ধরে মুরসিকে কী পরিবেশে আটক রাখা হয়েছিল তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে তাকে পর্যাপ্ত চিকিৎসা সেবা না দেয়া, আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে না দেয়া এবং তাকে দীর্ঘদিন ধরে কনডেম সেলে রাখার বিষয়ে অবশ্যই তদন্ত হতে হবে।

গত সোমবার মিশরের একটি আদালতে ‘বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য গুপ্তচরবৃত্তি’র দায়ে বিচারের শুনানি চলার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন মুরসি এবং তাৎক্ষণিকভাবে মারা যান। তার মৃত্যুর পর মুসলিম ব্রাদারহুড সমর্থকদের প্রতিবাদের আশঙ্কায় মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে জরুরি অবস্থা জারি করে।

মিশরের মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ মুরসি ২০১১ সালে প্রবল গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু ২০১৩ সালের জুলাই মাসে বর্তমান প্রেসিডেন্ট ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আস-সিসি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতাচ্যুত ও বন্দি করেন। তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মুরসি আর মুক্ত হতে পারেননি।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী জেনারেল সিসি ২০১৪ সালে অনুষ্ঠিত এক লোক দেখানো নির্বাচনের মাধ্যমে ‘বৈধ’ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে পাশ্চাত্যের সহযোগিতায় তিনি সরকার বিরোধীদের কঠোর হাতে দমন করে আসছেন।

কাতারভিত্তিক আল-জাজিরা নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট মুরসি গত ৭ মে সর্বশেষ শুনানির দিন কারাগারে তার অপর্যাপ্ত চিকিৎসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, চিকিৎসার অভাবে তার জীবন বিপদাপন্ন।

গত ২৩ এপ্রিল মিশরের অ্যাটর্নি জেনারেল ‘বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য গুপ্তচরবৃত্তি’র দায়ে মুরসিসহ অপর ২৩ আসামীর জন্য মৃত্যুদণ্ডের আবেদন করেন। ওই আবেদনের ব্যাপারে সোমবারের শুনানি অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর