,

টুকু ও সেলিমাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। ভাইস চেয়ারম্যান থেকে তাদের এই পদোন্নতি দেওয়া হলো। বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘পদোন্নতি দিয়ে আমাদের স্থায়ী কমিটির শূন্য পদে তাদের দু’জনকে নিয়ে আসা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, এম কে আনোয়ার ও তরিকুল ইসলাম মারা যাওয়ায় কয়েকটি পদ শূন্য হয়। সেই শূন্য পদে ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে নিয়ে আসা হলো। এখনও স্থায়ী কমিটির তিনটি পদ খালি আছে।

ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু কাউন্সিল কবে হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না দলটির নেতারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর