সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় ইতালি প্রবাসীসহ ৪ জনের যাবজ্জীবন

news-image

আদালত প্রতিবেদক : মাদারীপুরের সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এমএ শেষ বর্ষের ও মাদারীপুর বঙ্গবন্ধু ‘ল’ কলেজের ছাত্র অহিদুজ্জামান অহিদ হত্যা মামলায় ইতালি প্রবাসী একজনসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

আজ বুধবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাতক মহিউদ্দিন দর্জি নামে এক আসামিকে বেকসুর খালাসও দিয়েছেন ট্রাইব্যুনাল।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লেনিন বেপারী, শাহাবুদ্দিন দর্জি, রেজাউল বেপারী ও এমএম ফয়সাল আহমেদ। দণ্ডিতদের মধ্যে রেজাউল বেপারী ইতালি প্রবাসী এবং পলাতক।

ওই ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান জানান, রায়ে দণ্ডিতদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং আনাদায়ে তাদের আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১-১২ শিক্ষাবর্ষে সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ প্যানেল হতে কমনরুম সেক্রেটারি পদে নির্বাচিত হন নিহত অহিদ। তিনি তার বন্ধু মহিউদ্দিন, লেলিন, শাহাবুদ্দিন, ফয়সালের সঙ্গে একসঙ্গে চলাফেরা করতেন। লেলিনের চাচা রেজাউল মহিউদ্দিনকে ইতালিতে চাকরি দেয়। মহিউদ্দিন ইতালিতে রেজাউলের সঙ্গে বসবাস করতো।

পরবর্তীতে অহিদ ইতালি যাওয়ার জন্য মহিউদ্দিন ও রেজাউলের সঙ্গে যোগাযোগ করে মহিউদ্দিনের কথামত রেজাউলকে ১০ লাখ টাকা দেয়। কিন্তু অহিদকে ইতালি নিতে না পেরে মহিউদ্দিন জানায়, রেজাউল টাকা ফেরত দিবে। মাঝে অহিদ এলাকায় তিথি নামে এক মেয়েকে বিয়ে করে। পরে জানতে পারে তিথিকে লেলিনের চাচা রেজাউল ভালোবাসতো। প্রেমিকাকে না পেয়ে রেজাউল ইতালি বসে অহিদকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনায় মহিউদ্দিনকেও যুক্ত করে।

সেই পরিকল্পনা অনুযায়ী, ২০১৩ সালের ৬ মার্চ শাহাবুদ্দিন, লেলিন ও সেলিম ভিকটিম অহিদকে মহিউদ্দিনের পাঠানো টাকা আনার জন্য সাভারে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মহিউদ্দিন ও রেজাউল পরিকল্পনা মতে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন কাশিমপুর সাকিনস্থ চর দিঘলিয়া শাহ বেপারীর ভুট্টা খেতে লেলিন, শাহাবুদ্দিন, সেলিম ও ফয়সাল তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

ওই ঘটনায় সিংগাইর থানার এসআই আ. ছালাম বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালীন আসামি লেনিন বেপারী, শাহাবুদ্দিন দর্জি ও সেলিম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পরের বছরের ২২ নভেম্বর ডিবির পুলিশ পরিদর্শক মদন মোহন বনিক ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

২০১৬ সালের ২৭ নভেম্বর চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচারকাজ চলাকালে আদালত ৪২ জন সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেন। মামলাটির বিচারকাজ চলাকালে সেলিম মারা যান।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর