,

প্রাণের ঘিসহ নিম্নমানের ২১ পণ্যের বিরুদ্ধে মামলা

news-image

ডেস্ক রির্পোট : প্রাণ প্রিমিয়াম গাওয়া ঘিসহ নিম্নমানের ২১ পণ্যের বিরুদ্ধে মামলা হয়েছে বিশুদ্ধ খাদ্য আদালতে। আজ মঙ্গলাবার মামলাটি করেছেন নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান। এই তালিকায় প্রাণসহ ৩টি কোম্পানির দুটি করে পণ্য রয়েছে।

বাদি কামরুল হাসান জানান, এই ২১টি পণ্য বিএসটিআই-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। মানসম্মত না হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান এগুলোর বিরুদ্ধে মামলা করার লিখিত আদেশ দেন। তারই ধারাবাহিকতায় মামলাটি করা হয়। এরআগে, গত ১১ জুন নিম্নমানের খাদ্যপণ্য বাজারে ছাড়ায় থ্রি স্টার হলুদের গুড়া ও খুসবু ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে মান নিয়ন্ত্রক সংস্থা-বিএসটিআই। কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে প্রাণ ডেইরিসহ আরও ১১ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত রাখা হয়। সব মিলিয়ে ২২টি পণ্য ৭২ ঘন্টার মধ্যে বাজার থেকে সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছিলো বিএসটিআই। উৎস: যমুনা টিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর