,

আওয়ামী লীগ সরকার দুর্নীতি নয়, উন্নয়নে বিশ্বাসী : উপজেলা চেয়ারম্যান ববি

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি বলেছেন, উন্নয়নশীল রাষ্ট্র গড়তে শেখ হাসিনা সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় আসাতে যেমন শুরু হয়েছে উন্নয়ন যোগ্য কাজ, তেমনি ভাবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছে। তাই আওয়ামী লীগ সরকার দুর্নীতি নয়, উন্নয়নে বিশ্বাসী । বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার এ উন্নয়ন যোগ্য কাজকে বেগবান করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুলিনের দোকানের মোড় হইতে শুরু করে বৈদ্যনাথ মোড় পর্যন্ত, আবার ৩নং ওয়ার্ডের এলজিএসপি সোলিং রাস্তার সামন হতে শুরু হয়ে আব্দুল্লাহের মোড় পর্যন্ত এবং ৩ং ওয়ার্ডের ডিবি রাস্তার পূর্বদিক দিয়ে নাপিত পাড়া পর্যন্ত রাস্তা সোলিং করন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী জয়নাল হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবার রহমান মিলন, হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন ঠিকাদার সাইফুল ইসলাম সুইট, শাহাদাত হোসেন,আজাইফুল আমিন জিতু, রিয়াদুন্নবী রিয়াদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর