,

বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

news-image

সাইফুর রহমান বিজয় : নির্বাচনে বিভিন্ন অনিয়ম বিশৃঙ্খলা ভোট জালিয়াতির অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো বিজয়নগর উপজেলা নির্বাচন। পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন হয়।

এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া।

মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯ টা থেকে ৬৩টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহন চলে বিকেল ৫টা পর্যন্ত। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

এখানে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৪৯০ এবং নারী ভোটার ৮৩ হাজার ৮৭৩জন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১শ বিজিবি, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।

এছাড়াও একই দিনে জেলার বাঞ্চারামপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এখানে কোন পদেই নির্বাচন হচ্ছে না। এ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান