,

যে কারণে ভোট দিলেন না খোদ নৌকার প্রার্থী

news-image

পুলিশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং প্রভাবশালী মহলের ইন্ধনে বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর, এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধাদান সহ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ এনে রাজবাড়ির কালুখালী উপজেলা নির্বাচন স্থগিতের আবেদন জানিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীবর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মাঝবাড়ী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি কালুখালী উপজেলা নির্বাচন স্থগিতের আহ্বান জানান। এসময় তার সহোদর ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম সহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

কাজী সাইফুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার পর থেকে তার নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা-মামলা ও ভয়ভীতি দেখানো শুরু করে একটি কুচক্রী মহল। তার প্রায় ২০ জন নেতা-কর্মীকে মারধর ও কয়েকজনের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। সর্বশেষ গত রোববার তার প্রধান সমর্থক মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এসব বিষয়ে পুলিশের কাছে একাধিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। পুলিশের ভূমিকা নিরপেক্ষ নয়।

তিনি আরও বলেন, নির্বাচনের দিনেও বিভিন্ন এলাকায় প্রায় ৫ শতাধিক সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। রাতে আমার সমর্থক ও এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে। কেন্দ্রে কেউ ভোট দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

কাজী সাইফুল ইসলাম বলেন, অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে নির্বাচন স্থগিত চেয়ে মঙ্গলবার সকাল ৮টায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন জানান হয়েছে।

এদিকে দুপুর ১২ টা পর্যন্তও নির্বাচন স্থগিতের কোন খবর না পেয়ে নৌকার প্রার্থী কাজী সাইফুল ইসলাম নিজে ও তার সমর্থকেরা ভোট গ্রহণ থেকে বিরত থাকেন। তবে কৌশলগত কারণে তারা আনুষ্ঠানিক বর্জনের কোন ঘোষণা দেননি।

উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ও শেষ ধাপে রাজবাড়ির কালুখালী উপজেলার ৪৬টি ভোটকেন্দ্রে মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে।উল্লেখ্য, কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান, সাতজন পুরুষ ও চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৫৯ জন। ভোটকেন্দ্র রয়েছে ৪৬টি। সূত্রঃদেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান