,

যেখানে ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে

news-image

ইংল্যান্ডে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশ এ পর্যন্ত পাঁচ ম্যাচের দুটিতে জয়, দুটিতে পরাজিত হয়েছে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যে জয়ে বড় ভুমিকা রেখেছেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সাকিব আল হাসান। যিনি আছেন এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকার শীর্ষে।

বল হাতেও টুর্নামেন্টে এ পর্যন্ত ভালই করছেন বোলাদেশের বোলাররা। বোলিংয়ে সেরা দশে আছেন বাংলাদেশ দলের দুই বোলার মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। কাল তিন উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে সেরা রপাঁচ বোলারের তালিকায় ঠাই পেয়েছেন সাইফউদ্দিন। একই ম্যাচে তিন উইকেট নিয়ে সেরা দশ-এ জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।

এ পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন করে বোলার আছেন সেরা দশে। বাকি চারজন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের। তবে সেরা দশে নেই ভারতের কোন বোলার। অবশ্য তারা বিশ্বকাপ মিশন শুরুই করেছে দেরীতে এবং এক ম্যাচে কম খেলেছে। সেরা দশের ৯ জনই পেসার, একমাত্র স্পিনার ইমরান তাহির।

বিশ্বকাপে সেরা ১০ বোলার

বোলার ম্যাচ উইকেট সেরা গড় ইকো.

মোহাম্মদ আমির ৪ ১৩ ৫/৩০ ১৩.০৭ ৪.৭২

মিচেল স্টার্ক ৫ ১৩ ৫/৪৬ ১৯.১৫ ৫.৪১

প্যাট কামিন্স ৫ ১১ ৩/৩৩ ১৮.৮১ ৪.৪৮

জফরা আর্চার ৫ ৯ ৩/২৭ ১৮.৩৩ ৪.৭৩

সাইফউদ্দিন ৪ ৯ ৩/৭২ ২৭.৫৫ ৭.২৯

লকি ফার্গুসন ৩ ৮ ৪/৩৭ ১২.৩৭ ৩.৮৮

ইমরান তাহির ৫ ৮ ৪/২৯ ২৫.৬২ ৫.৫৪

ম্যাট হেনরি ৩ ৭ ৪/৪৭ ১৮.০০ ৫.১৭

মোস্তাফিজুর রহমান ৪ ৭ ৩/৫৯ ৩৫.৫৭ ৭.০৮

ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত। খবর বাসস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর