,

সমকামিতার সময় বিএনপি নেতাকে ইট দিয়ে পিটিয়ে হত্যা

news-image

সমকামিতায় বাধ্য করায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বিএনপি নেতা নুরুল ইসলামকে (৫৫) ইট দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক কিশোর। ক্ষোভ থেকেই গত ১০ জুন রাতে ওই কিশোর ইট দিয়ে আঘাতের পর আঘাত করে হত্যা করে এ বৃদ্ধকে।

১১ জুন সকালে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার একটি ইটভাটা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল ইসলাম উপজেলার ধোপাপাড়া এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতিও ছিলেন।

এ ঘটনায় সোমবার বিকেলে অভিযুক্ত ওই কিশোর (১৬) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে উপজেলার রামজীবনপুর এলাকার হকের ছেলে। জবানবন্দি নেয়ার পর ওই কিশোরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। ইউনিয়ন নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে পরিকল্পিত হত্যার দাবি করছিল তার পরিবার। এ নিয়ে থানায় হত্যা মামলাও হয়।

মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম গণমাধ্যমকে জানান, শুরু থেকেই মামলাটি তদন্ত করছিল জেলা গোয়েন্দা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রোববার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই কিশোরকে। সোমবার বিকেলে ওই কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জবানবন্দিতে ওই কিশোর জানায়, বিএনপি নেতা নুরুল ইসলামকে প্রতিবেশী ওই কিশোর নানা সম্বোধন করতো। এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সময় তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। এতে ওই কিশোর অনিচ্ছা প্রকাশ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি (নানা)।

পুলিশকে ওই কিশোর জানায়, ১০ জুন দিবাগত রাত ৯টার দিকে তাকে নিয়ে কাঁঠালবাড়িয়ার ওই ইটভাটায় যান নুরুল ইসলাম। সমকামিতায় লিপ্ত অবস্থায় পড়েন ওই বৃদ্ধ। এ সময় ওই কিশোর প্রথমে বৃদ্ধের গলা টিপে ধরে। এরপর ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে অচেতন করে চলে যায়। এলাকার আরও কয়েকজনের সঙ্গেও সমকামিতায় লিপ্ত হতেন ওই শ্রমিক নেতা। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর