,

গ্রাহক নয়, ব্যালান্স চেকের টাকা গুনবে অপারেটর

news-image

বিকাশ, রকেট, শিওর ক্যাশ ও নগদের মতো মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) ক্ষেত্রে হিসাবের ব্যালান্স দেখতে গ্রাহককে কোনো টাকা গুনতে হবে না। এই টাকা দিতে হবে সংশ্লিষ্ট অপারেটরকে।

মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে- এমএফএস এর ব্যালান্স দেখতে গ্রাহককে কোনো টাকা গুনতে হবে না। বিটিআরসি জানায়, গত ১৩ জুন তারা যে নির্দেশনা জারি করে তাতে বলা হয়েছে গ্রাহকের ওপর নতুন করে চার্জ আরোপরে কোন সুযোগ নেই।

প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়া অথবা ব্যালান্স দেখার জন্য গ্রাহকেরা নির্দিষ্ট নম্বর ডায়াল করার পর ফিরতি খুদেবার্তা পান। এটাকে বল হয়- আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা বা ইউএসএসডি। এর মাধ্যমে মূলত আর্থিক লেনদেন ছাড়া ব্যালান্স দেখার কাজই করেন গ্রাহক।

বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, ৯০ সেকেন্ডের মধ্যে একটি আর্থিক লেনদেন সম্পন্ন হলে এ জন্য মুঠোফোন অপারেটররা ৮৫ পয়সা পাবে। এ ছাড়া আর্থিক লেনদেন ছাড়া অন্য কাজের জন্য প্রতিবার ৪০ পয়সা দিতে হবে। এই ৪০ পয়সা কি গ্রাহক দেবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। আজ নির্দেশনা জারি করল বিটিআরসি।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন শামসুদ্দিন হায়দার বলেন, ‘নির্দেশনার বিষয়টি আমরা জেনেছি। এখনো বিভিন্ন পর্যায়ে এটি নিয়ে আলোচনার সুযোগ আছে। এর আগে গ্রাহককে নতুন করে কোনো টাকা গুনতে হবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর