,

পরকীয়া প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, প্রাথমিক শিক্ষক কারাগারে

news-image

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিসামত ধওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ধর্ষনচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাসুদ রানাকে জেল-হাজতে প্রেরণ করেন। অভিযুক্ত উপজেলার কিসামত ধওলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শিক্ষক মাসুদ রানাহাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ডাকালিবান্ধা এলাকার তরিফ উদ্দিনের পুত্র ও দুই সন্তানের জনক। হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক জানান, রোববার রাতে উত্তেজিত জনতা শিক্ষক মাসুদকে আটক করে পুলিশে দেয়। কিন্তু সোমবার সারা দিন কোনো অভিযোগ বা আপোষ কপি পাওয়া যায়নি।

সোমবার মধ্য রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষনচেষ্টার অভিযোগ করেন তার প্রেমিকা। ফলে পুলিশ হেফাজতে থাকা ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানা যায়, দুই সন্তানের জনক শিক্ষক মাসুদ রানার সাথে ধওলাই গাঁওচুলকা এলাকার এক কলেজ ছাত্রীর দীর্ঘ দিন ধরে পরকীয়া প্রেম চলে আসছে।

রোববার রাতে শিক্ষক মাসুদ তার প্রেমিকার বাড়ি গেলে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার হাতে আটক শিক্ষক মাসুদ রানাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।সোমবার সকালে প্রেমিকা ও প্রেমিক মাসুদ রানা দুইজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে বাধ সাজে শিক্ষক মাসুদের স্ত্রী।

পরে মধ্য রাতে প্রেমিকা কলেজ ছাত্রী তার প্রেমিক স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। ফলে পুলিশ হেফাজতে থাকা স্কুল শিক্ষক মাসুদ রানাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করে হাতীবান্ধা থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর