,

সময় কমছে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার

news-image

সকল প্রকার পাবলিক পরীক্ষার সময় কমিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে। আগামী বছর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ (এইচএসসি) সমমানের সকল পাবলিক পরীক্ষা সম্পন্নের সময় কমানো হবে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, নতুন সিলেবাস অনুযায়ী এখন থেকে জেএসসি পরীক্ষা ১০ দিনে, এসএসসি ২০ দিনে এবং এইচএসসি পরীক্ষা ২৮ থেকে ৩০ দিনের মধ্যে সম্পন্ন হবে। দ্রুত পরীক্ষা শেষ হলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে আর ব্যাঘাত ঘটবে। পরীক্ষার সময় কমিয়ে আনা হলে শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদের পাঠকার্যক্রমও নিয়মিত হবে। অন্যান্য একাডেমিক কার্যক্রমেরও সুযোগ বাড়বে বলেও জানান তিনি।

অঅরও জানা যায়, পাবলিক পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্রের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকে। ১০ থেকে ১৫ দিন সময় কমিয়ে আনায় ওইসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না। ফলে পরীক্ষার্থী ছাড়া সাধারণ শিক্ষার্থীরা নিয়মত ক্লাস করতে পারবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর