,

বোন বাড়ি চলে যাওয়ায় শ্যালকদের গাছে বেঁধে মারধর

news-image

গফরগাঁও প্রতিনিধিঃ যৌতুক ও নির্যাতনের কারণে বোন বাপের বাড়ি ফিরে আসায় গাছে বেঁধে দুই শ্যালককে পিটিয়েছেন দুলাভাই। গত রোববার ঘটনাটি ঘটে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমছলন্দ কান্দাপাড়া গ্রামে।

মারধরের শিকার দুই সহোদরের নাম ইলিয়াস (২০) ও ইকরাস (২৫)। তাদের বাবার নাম মো. আব্দুল খালেক। খবর পেয়ে নির্যাতিত দুই ভাইকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের ভগ্নিপতি আবু সাঈদকে (৩৭) আটক করে গফরগাঁও থানা পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ১৫ বছর আগে চরমছলন্দ কান্দা গ্রামের আবদুল খালেকের মেয়ে শিউলির সঙ্গে চরমছলন্দ কাচারীপাড়া গ্রামের আছর আলীর ছেলে আবু সাঈদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিউলিকে যৌতুকসহ নানা কারণে অত্যাচার করতেন সাঈদ ও তার পরিবার। তা সইতে না পেরে গত ৬ মাস আগে তিন সন্তানসহ স্বামীর সংসার ত্যাগ করে বাপের বাড়ি ফিরে আসেন শিউলি।

এ ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। রোববার সকালে ইলিয়াস ও ইকরাস তাদের বাড়ির একটি অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করার উদ্দেশ্যে তাদের ভগ্নিপতির বাড়ির সামনে দিয়ে অটোরিকশাযোগে গফরগাঁও বাজারে যাওয়ার সময় সাঈদ ও তাদের আত্মীয় ইলিয়াস, রহিম, হাবিবুর, জসিম, হাফিজউদ্দিন তাদের অটোরিকশার গতিরোধ করে।

তারা ইলিয়াস ও ইকরাসকে টেনে-হিচঁড়ে অটোরিকশা থেকে নামিয়ে তাদের সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে সাঈদের বাড়ির ভিতরে নিয়ে একটি কড়ইগাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় তাদের।

খবর পেয়ে ইলিয়াস ও ইকরাসের বাবা আবদুল খালেক এলাকাবাসীদের নিয়ে ঘটনাস্থলে গেলে তাদেরও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে এলাকাবাসীর চাপে আবদুল খালেককে ছেড়ে দেয় সাঈদের লোকজন। খবর পেয়ে পুলিশ ইলিয়াস ও ইকরাসকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নূর শাহীন এ ব্যাপারে জানান, থানায় ঘটনার ব্যাপারে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর