,

সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজি, হাতি-মাহুত আটক, জরিমানা

news-image

পাবনার চাটমোহর পৌর শহরে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজির সময় হাতিসহ মাহুতকে আটক করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার্কাসের ম্যানেজারকে ডেকে এনে দুই হাজার টাকা জড়িমানা আদায় ও পরবর্তীতে এমন কাজ না করার জন্য মুচলেকা নিয়ে হাতিসহ মাহুতকে মুক্তি দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকার দোকানে ও রাস্তার যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হাতি দিয়ে চাঁদাবাজি করে আসছিল সার্কাসে আগত মাহুতরা।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর শহরে হাতি দিয়ে মাহুতের চাঁদাবাজির মুহূর্তে উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় হাতিসহ মাহুতকে আটক করে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে নিয়ে যায়।

পরে স্বাক্ষ্য-প্রমাণ শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন এবং পরবর্তীতে এমন কাজ না করার জন্য ওই সার্কাসের মালিকের মুচলেকা নিয়ে মুক্তি দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর