,

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন রংপুরের আব্দুর রাজ্জাক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের রাজপথের নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাককে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ চলতি জুন মাস থেকে কার্যকর হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মঙ্গলবার দলের চেয়ারম্যান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আলহাজ্ব আব্দুর রাজ্জাক রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুব সংহতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রতিক্রিয়ায় বলেন, দলের চেয়ারম্যান এইচএম এরশাদ একজন জনদরদী নেতা। তিনি আমাকে জেলা থেকে কেন্দ্রের দায়িত্ব দিয়েছেন। আমার ওপর দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। তিনি দলের চেয়ারম্যান এরশাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর