মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি নিজেই পদত্যাগ করবেন, আশা ধর্ম প্রতিমন্ত্রীর

news-image

ইসলামিক ফাউন্ডেশনের অচলাবস্থা কাটাতে এর মহাপরিচালক নিজেই পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে পদত্যাগ করতে বলা হবে না। শুভবুদ্ধির উদয় হলে, আশা করি তিনি নিজেই পদত্যাগ করবেন।’

এ সময় ইফার অচলাবস্থা মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সংগঠনটিতে অনিয়ম ও বিশৃঙ্খলা হলে তা তদন্ত করবে মন্ত্রণালয়।’

সংগঠনে পলিটিক্যাল মোটিভেশনের চেয়ে রিলিজিয়াস মোটিভেশনটা কাজে লাগানোর কথা জানিয়ে শেখ মো. আব্দুল্লাহ বলে, ‘রিলিজিয়াস মোটিভেশনটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের মূল এবং প্রধান কাজ। জঙ্গি, মাদকাশক্তি নিরসনে তৎপরতা, সন্ত্রাসবাদ-এগুলো সম্পর্কে কোরআন-হাদিসে এত সুন্দর সুন্দর ব্যাখ্যা এবং এত নির্দেশনা আছে সেগুলো যদি একজন মুসলমান গ্রহণ করে তাহলে কোনো দেশে কিন্তু সন্ত্রাসবাদ হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘দারিদ্র্য বিমোচন করা সরকারের প্রথম এবং প্রধান কাজ। এ কাজটা যেকোনো দেশে বিশেষ করে মুসলিম দেশে যদি জাকাতের মাসলাটা সুনির্দিষ্টভাবে পালন করা যায় তাহলে সহজেই দারিদ্র্য বিমোচন সম্ভব।’

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সামীম মোহাম্মদ আফজাল জুডিশিয়াল সার্ভিসে ১৯৮৩ সালে যোগদান করেন। ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। অভিযোগ রয়েছে— নিয়োগ, পদোন্নতিসহ নানা বিষয়ে অনিয়ম করেছেন তিনি।

গত ১০ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে কেন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে না, ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া এমন নোটিশের পর থেকেই ইসলামিক ফাউন্ডেশনে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। আবার সংস্থাটির কর্মকর্তারাও চাচ্ছেন, সামীম মোহাম্মদ আফজাল ইফার ডিজির পদ থেকে পদত্যাগ করুক।

সোমবার (১৭ জুন) সংস্থাটির পরিচালক ও প্রকল্প পরিচালকরা এ বিষয়ে বৈঠক করেছেন। সেখানে ইফা’র ২০ জন পরিচালক পদ মর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সামীম মোহাম্মদ আফজালকে তারা অনুরোধ করবেন তিনি যেন স্বেচ্ছায় অব্যাহতি নেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক