,

স্বামীকে ‘মোটা হাতি’ বলায় ডিভোর্স!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এক নারী স্বামীকে ‘মোটা হাতি’ বলে সম্বোধন করায় বিবাহ বিচ্ছেদের রুল জারি করেছে দিল্লি হাইকোর্ট।

হিন্দুস্তান টাইমসের এক অনলাইন প্রতিবেদনে বলা হয়, আদালত তার দেয়া রুলে স্বামীর উদ্দেশে স্ত্রীর এমন সম্বোধনকে বৈবাহিক জীবনের সম্প্রীতির জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ বিচ্ছেদের জন্য যথেষ্ট বলে রায় দেন।

বিচারপতি বিপিন সাঙ্ঘি এ বিষয়ে আদালতে বলেন, স্থুল আকৃতির হলেও স্বামীকে ‘হাতি’ বা ‘মোটা হাতি’ বলা স্বামীর আত্ম সম্মানের বিপক্ষে যায়। এসব বিষয় দাম্পত্য সম্পর্কের জন্য ক্ষতিকর বিবেচনায় আদালত এই রুল জারি করেছে।

আদালতে স্বামীর অভিযোগ, স্থুল হওয়ার কারণে স্ত্রীর ‘নিষ্ঠুরতার’ শিকার হয়েছেন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে যৌন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হওয়ারও অভিযোগ আনেন তার স্ত্রী। তারই জের ধরে তিনি ২০১২ সালে স্থানীয় আদালতে বিচ্ছেদের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

স্বামীর অভিযোগ, তার স্ত্রী তাকে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেয়া ও তার পরিবারকে যৌতুক মামলায় ফাঁসানোর হুমকি দেন। এছাড়া ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি শারীরিক সম্পর্ক করতে চাইলে তার গোপনাঙ্গে আঘাত করে আহত করেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর