,

নওগাঁয় মাকে জবাই করে মেয়েকে ধর্ষণ

news-image

নওগাঁর মান্দায় মাকে গলাকেটে হত্যার পর অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষর্ণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুলিশ গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে।

নিহতের নাম নাসিমা আক্তার সাথী (৪০)। তিনি দ্বারিয়াপুর গ্রামের এমদাদুল হক মন্ডলের স্ত্রী। এ ঘটনায় সামিউল ইসলাম সাগর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাগর উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামের জান মোহাম্মদের ছেলে।

নিহতের স্বামী এমদাদুল হক নাটোরর একটি বেসরকারী প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর চাকরি করেন। ঘটনার রাতে তিনি নাটোরে ছিলেন। বাড়িতে মেয়েকে নিয়ে রাতযাপন করছিলো গৃহবধূ নাসিমা আক্তার সাথী।

পুলিশ জানায়, নিহতের ছোট মেয়ের সাথে সাগরের প্রেমের সর্ম্পক ছিল। সম্প্রতি সেই সর্ম্পকে টানাপোড়ন শুরু হয়। ঘটনার রাতে প্রেমিকাকে হত্যার উদ্দেশ্যে একটি চাকু নিয়ে তাদের বাড়িতে যায় সাগর। বাড়ির পেছনের দিক দিয়ে ছাদে উঠে অপেক্ষা করতে থাকে। এসময় সাগর যৌন উত্তেজক পানীয় পান করে। পরে ছাদ থেকে নেমে প্রেমিকার ঘরে যায়।

এসময় তরুনীর মা নাসিমা আক্তার সাথী জেগে উঠলে ধারালো চাকু দিয়ে সাথীর শরীরের একাধিক আঘাত করে। এতে সাথী জ্ঞান হারিয়ে ফেললে তাকে জবাই করে হত্যা করে সাগর।
পরে অস্ত্রের মুখে জিম্মি করে নিহতের মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর এসব তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন।ওসি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে নিহতের মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর