,

বাবার সঙ্গেই সিনেমায় আসছেন শাহরুখ পুত্র আরিয়ান

news-image

বিনোদন ডেস্কঃ তারকাদের সন্তানদের অনেকেরই আজকাল বলিউডে অভিষেক হচ্ছে। তাদের কেউ কেউ অভিষেকের পর নামও করছেন। কেউ আবার হারিয়ে যাচ্ছেন।তবে এবার বাবার সাথেই একই ছবিতে কাজ করার সুযোগ পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।

ডিজনি ওয়াল্টের জনপ্রিয় ছবি ‘দ্য জঙ্গল বুক ২০১৬’র পর বিখ্যাত এই প্রযোজনা সংস্থা মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ছবি ‘দ্য লায়ন কিং’। ‘দ্য জঙ্গল বুক’ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি।

এটি হিন্দী ভার্সনেও মুক্তি দেয়া হবে ভারতে। ছবিটির কেন্দ্রীয় দুই চরিত্র মুসাফা ও তার ছেলে সিমবা। জানা গেল হিন্দি ভার্সনে এই দুই চরিত্রের কণ্ঠ দেবেন শাহরুখ ও আরিয়ান খান।

এমন খবরের ঘোষণা নিজের ফেসবুক পেজ থেকে দিয়েছেন শাহরুখই। এ বিষয়ে কিং খান বলেন, ‘আমাদের ঘরে সবার পছন্দের ছবি জঙ্গল বুক। আমি এই ভেবে আনন্দিত হচ্ছি যে ‘দ্য লায়ন কিং’ দেখার সময় আবরামের অনুভূতি কেমন হবে? সে দুটি প্রিয় চরিত্রের কণ্ঠে তার বাবা ও ভাইকে পেতে যাচ্ছে।’

ওয়াল্ট ডিজনির ভারতীয় প্রধান বিক্রম দুগগল জানিয়েছেন, এইটা ডিজনি কর্তৃপক্ষের জন্য আনন্দের বিষয় যে মুসাফা চরিত্রে কণ্ঠ দিতে শাহরুখ নিজেই রাজি হয়েছেন। আর ছেলের চরিত্রে তার শাহরুখ পুত্র আরিয়ানের গলা শোনা যাবে।

আয়রন ম্যান ও জঙ্গল বুক ২০১৬ খ্যাত পরিচালক জন ফারভু নির্মাণ করেছেন ছবিটি। আগামী ১৯ জুলাই ইংলিশ, হিন্দী, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘দ্য লায়ন কিং’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর