,

দেশের সব বিমানবন্দরে ‘ডগ স্কোয়াড’ ইউনিট রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিমানবন্দরগুলোতে ‘ডগ স্কোয়াড’ ইউনিট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ জুন) শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশ গণমাধ্যমের সামনে তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন।

প্রধানমন্ত্রী বলেন, কুকুরের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রবল। বিমানবন্দরে পৃথিবীর অনেক দেশে ডগ স্কোয়াড ইউনিট আছে। আমাদেরও করতে হবে। বিমানবন্দরে অধিকতর নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড ইউনিট প্রয়োজন।

একনেক সভায় বেশকিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গতকাল সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয় প্রসঙ্গেও কথা বলেন তিনি। ম্যাচে ৪৮ রানে আউট হওয়া তামিম ইকবালের জন্য আফসোস করেন প্রধনমন্ত্রী। সেই সঙ্গে সাকিব ও লিটন দাসের প্রশংসাও করেন তিনি।

ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাতে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়, এখন থেকে এমন একটি মাস্টারপ্ল্যান করার জন্য এলজিইডি মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার নির্দেশ হলো, সারাদেশের হাইওয়েগুলোতে এমন একটি মাস্টারপ্ল্যান করতে হবে, যাতে চালক-যাত্রীদের জন্য নির্দিষ্ট দূরুত্ব অন্তর সার্ভিস সেন্টার থাকবে।

দারিদ্র্যসীমা থেকে কোন কোন জেলা বের হয়ে আসতে পারল- তার একটা ডাটাবেজ তৈরির বিষয়েও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোলার বিদ্যুৎ ব্যবহার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ব্যবহার উপযোগী প্রকল্পে সোলার বিদ্যুৎ ব্যবহার করতে হবে।’

এছাড়া দেশের কসাইখানাগুলো মানসম্মত ও আধুনিক করার নির্দেশ দেন তিনি। পরিকল্পনা বিভাগের সচিব বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর