,

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলো ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড-আফগানিস্তানের দেখা হয় না বললেই চলে। এখন পর্যন্ত মাত্র একবার প্রতিযোগিতামূলক ওয়ানডে ক্রিকেটে দেখা হয়েছে এ দুই দলের। ২০১৫ বিশ্বকাপে সে ম্যাচে অবশ্য হেসে-খেলেই জয় তুলে নেয় ইংলিশরা।

জয়ের সেই ধারা ধরে রাখতে আজ (মঙ্গলবার) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আফগানদের আতিথেয়তা দেবে থ্রি-লায়ন্সরা। বাংলাদেশের সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

এর আগে, টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগ্যান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওপেনার জেসন রয় না থাকায় একাদশে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। রয়ের পরিবর্তে জনি বেয়ারস্টোর সঙ্গে ইনিংস ওপেন করেবেন জেমস ভিন্স। এ ছাড়াও একাদশ থেকে বাদ পড়েছেন লিয়াম প্লাঙ্কেট। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার মঈন আলী।

এদিকে একাদশে তিন পরিবর্তন এনেছে আফগানিস্তান। আফতাব, হজরতউল্লাহ জাজাই ও হামিদ হাসানের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন দৌলত জাদরান, নাজিবুল্লাহ জাদরান ও মুজিব উর রহমান।

ইংল্যান্ড একাদশ-জেমস ভিন্স, জনি বেয়ারেস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মঈন আলী, জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।

আফগানিস্তান একাদশ-রহমত শাহ, নুর আলী জাদরান, হাশমতউল্লাহ জাজাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খীল (উইকেটরক্ষক), গুলবদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, দৌলত জাদরান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর