,

ব্রাহ্মণবাড়িয়ায়  স্বতন্ত্র চেয়ারম্যান  প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের শহরের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে দুর্বৃত্তরা মঙ্গলবার দুপুরে জেলা শহরের হালদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এসময় দুর্বৃত্তরা তার বাসার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে। তার বাড়ির গ্যারেজে থাকা
দুটি গাড়ি ভাংচুর ও একটি মটর সাইকেলে আগুনে ধরিয়ে দেয়। পরে একতলা ও দু’তলার দরজা ও জানালা ভাঙচুর করে চলে যায়। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুরের অভিযোগ করে  বলেন, চেয়ারম্যান প্রার্থী তানভীর ভূঁইয়ার সমর্থকরা তার শহরের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্হিতি স্বাভাবিক রয়েছে।
পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটারের সংখ্যা এক লাখ ৭১ হাজার ৩৬৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৪৯০ ও নারী ভোটার ৮৩ হাজার ৮৭৩ জন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০০ জন বিজিবি, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এছাড়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কোনো পদেই নির্বাচন হচ্ছে না। এ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর