,

টাইগার সমালোচকদের একহাত নিলেন আফ্রিদি

news-image

সোমবার ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ড টনটনে খেলতে নেমে রেকর্ড গড়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় সাকিব-লিটনরা। টাইগারদের এই তাক লাগানো জয়ের পর বিশ্বমিডিয়ায় ভূয়সী প্রশংসা করছেন ক্রিকেটের সাবেক ও বর্তমান লিজেন্ডরা। টাইগারদের প্রশংসার সেই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদিও। একইসাথে এদিন টাইগার সমালোচকদের কড়া জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই তারকা খেলোয়াড়​।

জয়ের পর বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে এক টুইট বার্তায় আফ্রিদি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে টাইগাররা। সাকিব ও লিটন অসাধারণ ইনিংস খেলেছেন।

এরআগে চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড গড়ে ২১ রানের জয় পায় বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের দাপুটে সেই জয়কে হেয় প্রতিপন্ন করে ‘অঘটন’ বলে প্রচার করে ভারতের একটি সংবাদমাধ্যম। টাইগারদের নিয়ে সমালোচনার জের ধরেই আফ্রিদি বলেন, বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে যরা খেলার সুযোগ পায় তারা সবাই শক্তিশালী দল। এখানে সবাই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই এসেছে। দেশের জন্য তারা নিজেদের সেরাটা দিতে সবসময় মুখিয়ে থাকে। তাই বিশ্বকাপের কোনো দলকে অবমূল্যায়ন করা উচিৎ নয়।

সোমবার ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ড টনটনে টসে জিতে বল বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শাই হোপের ৯৬ ও এভিন লুইসের ৭০ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩২১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বিশাল লক্ষ্যে খেলতে নেমে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় সাকিব-লিটনরা।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো