,

পরীমনির কথাই ফললো!

news-image

বিনোদন প্রতিবেদকঃ আজ থেকে ফরিদপুরে শুরু হয়েছে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন পরীমনি ও সিয়াম আহমেদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হলেন এই দুই অভিনয়শিল্পী।

‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং শুরুর আগে অভিনেতা সিয়াম সম্পর্কে পরী তার ফেসবুকে লিখেছেন, ‘২০১৫ তে একটা টিভি অনুষ্ঠানে আমাদের প্রথম আলাপ। আমি ছিলাম গেস্ট, সিয়াম হোস্ট। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিলো “মহুয়া সুন্দরী”। রিলিজের প্রমোশনটা বেশ জমিয়ে হয়েছিলো সেদিন। শো শেষে আমরা সেটের সবাই মিলে ছবি, সেলফি তুলতে তুলতেই সিয়ামকে বলছিলাম, “তুমি সিনেমার হিরো হয়ে যাও। হিরো হিরো ভাব-ভঙ্গি করো কিন্তু তুমি।” উপস্থিত সবার সঙ্গে উনিও একদম হো হো হেসে উড়িয়ে দিলো ব্যাপারটা। আহা সে যে এখন বাংলার হার্টথ্রব হিরো। তো কি দাঁড়ালো এবার! ফললো তো আমার কথা!’

পরী তার স্ট্যাটাসে আরও লিখেন, ‘হি হি, একটু জ্যোতিষ জ্যোতিষ ভাব নিলাম আর কি। ঘটনাটা কিন্তু মজার ‘মহুয়া সুন্দরী’ থেকে ‘বিশ্বসুন্দরী’ আর হিরোটা এবার তুমিই সিয়াম আহমেদ। ঘটনা আরো একটা আছে, এই দুই সুন্দরী ছবির ডিরেক্টর দুজনই মহিলা।’

এদিকে, চলতি বছর ৩ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির ঘোষণা দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতা। ‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরী-সিয়ামের পাশাপাশি আরও আছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মুনীরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর