,

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২, আহত ১৩৪

news-image

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। আহত হয়েছে আরও ১৩৪ জন। মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন এবং ধ্বংসাবশেষের নিচ থেকে বেশ কিছু মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ায় চার হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, চ্যাংনিং পল্লীতে দুই হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ওই এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও স্থাপনা তল্লাশি করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশনে সিসিটিভির ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে ভূমিকম্পে হতাহতদের উদ্ধার করতে দেখা গেছে।

সোমবার রাত ১১টার দিকে সিচুয়ান প্রদেশে চ্যাংনিং পল্লীতে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর গভীরতা ছিল ১৬ কিলোমিটার। এছাগা মঙ্গলবার সকালেও ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ থেকে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

চ্যাংনিং কাউন্টিতে নয়জন, কিসিয়ান কাউন্টিতে তিনজনের মৃত্যু হয়েছে। ভবনের নিচ থেকে ছয়জনের মরদেহ এবং আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে দু’টি হাসপাতালে ৫০ জনকে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর