মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার, অচলাবস্থার অবসান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে দীর্ঘ সাত দিনের অচলাবস্থার অবসান হলো। সোমবার স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন চিকিৎসকরা। খবর-আনন্দবাজার পত্রিকা।

এদিন বিকাল চারটার দিকে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে আন্দোলনকারী চিকিৎসকদের ৩০ জনের একটি প্রতিনিধি দল মমতার সঙ্গে বৈঠকে বসেন।

চিকিৎসকদের শর্ত মেনে ওই বৈঠক টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। আনন্দবাজার জানায়, মুখ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, সবার আগে দেখা হবে হাসপাতালে যাতে আর একটাও হামলার ঘটনা না ঘটে। যদি ঘটে যায়, সে ক্ষেত্রেও দ্রুত এবং কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈঠকে চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে ১২ দফা লিখিত দাবি পেশ করেন। প্রতিটি দাবিই তারা আলাদা আলাদা ভাবে বিস্তারিত আকারে মুখ্যমন্ত্রীর সামনে পেশ করেন।

সেখানে হাসপাতালে চিকিত্সকদের নিরাপত্তায় পুলিশের সংখ্যা এবং সক্রিয়তা বাড়ানোর দাবি যেমন ছিল, তেমনই ছিল রোগীদের অভাব অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য হাসপাতালের গ্রিভ্যান্স সেল বা অভিযোগ গ্রহণ কেন্দ্রগুলোকে সামনে নিয়ে আসার দাবিও।

একইসঙ্গে বিভিন্ন হাসপাতালে রাজনৈতিক দলগুলির ‘প্রভাব’ কমানোর জন্যও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় বলে জানায় আনন্দবাজার।

নীলরতন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ চিকিৎসকদের। তারা মুখ্যমন্ত্রীর কাছে এ অভিযোগ তুলে ধরলে তিনি বৈঠকে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের এ নিয়ে যথাযথ তদন্ত করার নির্দেশ দেন।

বলেন, ভবিষ্যতে যেন এমনটা আর না ঘটে তা নিশ্চিত করার দায়িত্বও আপনাদের।

বৈঠকে আন্দোলনকারীদের সব দাবির সঙ্গেই একমত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের সব সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক