,

নটিংহ্যাম যাচ্ছে মাশরাফির দল

news-image

আসরটা বিশ্বকাপ এবং টার্গেট ছিল ৩২২.. গতকাল তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয় নিয়ে হইচই হচ্ছে অনেক বেশি। সঙ্গে সাকিব আল হাসান আর লিটন দাসের উদ্ভাসিত ব্যাটিং যোগ হওয়ায় সবখানেই সাড়া পড়েছে বেশ। এদিকে এ জয়ে সেমিফাইনালের খেলার সম্ভাবনাও আবার উঁকি দিচ্ছে টাইগারদের। সব মিলিয়ে মাশরাফি বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ এখন গোটা বাংলাদেশসহ ক্রিকেট বিশ্ব।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে ক্রিস গেইল, শাই হোপ, এভিন লুইস, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কটরেলদের বিরুদ্ধে রেকর্ড ৩২২ রানের টার্গেট ছুঁয়ে ক্রিকেট বিশ্বকে যেন নাড়িয়ে দিয়েছে বাংকাদেশ দল। অনেক বড় বড় ক্রিকেট বোদ্ধা-পণ্ডিতরাও তাই সাকিব-লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ। তাদের কথা, এভাবে বুক চিতিয়ে ব্যাটিং করতে পারলে আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের।

এদিকে গতকালের অবিস্মরণীয় জয়ের স্মৃতি নিয়ে আজ টনটন ছাড়ছে টাইগাররা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা বাংলাদেশের। সেই ম্যাচকে সামনে রেখেই আজ স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) নটিংহ্যামের উদ্দেশে টনটন ছাড়বে বাংলাদেশ দলের বহর। টিম বাসে করেই নটিংহ্যাম যাবে ক্রিকেটাররা। প্রায় ৭ ঘণ্টা লাগবে টনটন থেকে নটিংহ্যামে পৌঁছতে।

নটিংহ্যামের আবহাওয়ার খবর অবশ্য খুব একটা ভালো না। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। আবহাওয়ার পূর্বাভাস আজ ও আগামীকাল অর্থাৎ, ম্যাচের আগের দু’দিন বৃষ্টি হয়ে পারে নটিংহ্যামে। এ দু’দিন বৃষ্টির সম্ভাবনা ৪০-৬০ শতাংশ। তবে ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং, আপাতত ম্যাচ নিতে চিন্তার কোনো কারণ নেই টাইগার ভক্ত-সমর্থকদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর