,

নাসিরনগরে খুনের জেরে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মো.ফুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় আসামি পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়- ফসলের জমি গরু খাওয়াকে কেন্দ্র করে ঈদের পূর্বে আতুকুড়া গ্রামের লিটন মিয়ার লোকজন ও ফুল মিয়ার সাথে সংর্ঘষ বাঁেধ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের হস্তক্ষেপে ৭ জুন শুক্রবার সন্ধ্যায় এনিয়ে দু‘পক্ষের মধ্যে সালিশে বসার দিন ছিল। জুমার নামাজ শেষে পূর্বের ঘটনার জের ধরে দু‘পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় ফুল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। ফুল মিয়া নিহত হওয়ার পরই ১৫/২০ টি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।এসব বাড়ির সব ঘরেই ভাংচুর আর লুটপাটের ছাপ। ঘরে কোন মালামাল নেই। বাড়িঘর ভাংচুর করা হয়েছে। ঘরের দেওয়াল বেড়া,দরজা-জানালা দা দিয়ে কোপায়,দেওয়াল ভেঙ্গে আর লুটপাট করে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।এসব বাড়িঘরে বর্তমানে পুরুষ শূণ্য রয়েছে। প্রতিপক্ষের লোকজন মহিলাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বলেও তারা অভিযোগ করেন।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি)মো.সাজেদুর রহমান জানান,খুনের অভিযোগে একটি মামলা হয়েছে। তুচ্ছ ঘটনার বিরোধে বৃদ্ধা ফুল মিয়া খুন হয়। বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। হত্যা মামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর