,

বাংলাদেশের কাছ থেকে শিখবে পাকিস্তান, আশা শোয়েবের

news-image

নিউজ ডেস্ক।। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের তোলা ৩২১ রান বাংলাদেশ পেরিয়ে যায় ৫১ বল হাতে রেখে। সাকিব করেছেন ১২৪ রান, লিটন ৯৪। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ দুর্দান্ত জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ৩২২ রানের টার্গেট তাড়া করে অবিস্মরণীয় জয়ে বিস্মিত করছে ক্রিকেটের অবসরপ্রাপ্ত কিংবদন্তিদের।

গতকাল সোমবার বাংলাদেশের এ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেকরাও। এক সময় ব্যাটসম্যানদের ভয় ধরিয়ে দেওয়া গতি তারকা শোয়েব আখতার তো বলেই ফেললেন, বাংলাদেশের এ জয় থেকে তার দল পাকিস্তানের কিছু শেখার আছে।

সাকিব আল হাসান ও লিটন দাস ৭ উইকেটের জয় নিশ্চিত করার পর শোয়েব আখতার টুইট বার্তায় বলেন, ‘এটা দুর্দান্ত এক পারফরম্যান্স ছিল। বাংলাদেশ যেভাবে আজ খেলল এবং ৩২২ রান তাড়া করে ফেলল। আমি আশা করি, আমরা এখান থেকে কিছু শিখতে পারব।’ পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামার দিকে ইঙ্গিত করে বাংলাদেশের ইনিংসটির প্রসঙ্গে শোয়েব বলেন, ‘এভাবেই ধসে পড়া এড়াতে হবে এবং বড় লক্ষ্য তাড়া করতে হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর