,

গরম কিছু খাওয়ার সময় জিভ পুড়ে গেলে করণীয় কী?

news-image

নিউজ ডেস্ক।। গরম কিছু খাওয়ার সময় অসাবধানতাবশত অনেকেরই জিভ পুড়ে যায়। অনেকে সতর্ক থাকলেও খাবারটি কতটা গরম তা বুঝে উঠতে পারেন না বলে প্রথম কামড় বা চুমুকেই জিভ পুড়িয়ে ফেলেন। এতে জিভের স্বাদকোরকগুলো পুড়ে গিয়ে স্বাদগ্রহণ করার ক্ষমতা হারায়। সঙ্গে জিভে জ্বালাও শুরু হয়। পরবর্তী সময়ে অন্য কিছু খাওয়ার সময়ও জিভে জ্বালা ও ব্যথা করে। অনেক সময়ই আমরা এমন ঘটনাকে আমল দিই না। কষ্ট সহ্য করে নিই। কিন্তু চিকিৎসকদের মতে, জিভ পুড়ে যাওয়াকে সম্পূর্ণ অবহেলা ঠিক নয়। বেশি পুড়ে গেলে জিভের প্রদাহ থেকেই মুখে নানা সংক্রমণ ঘটতে পারে। তাই পুড়ে গেলে তা অবহেলা না করে বরং স্বস্তি আনতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করুন।

মধু : অ্যান্টিব্যাকটিরিয়াল ও সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রাখে মধু। তাই জ্বালা কমাতে মধুর প্রলেপ দিন পোড়া জিভে। অ্যালোভেরা : পুড়ে গেলে দ্রুত ঠাণ্ডা কিছু রাখুন জিভে। এর জন্য অ্যালোভেরা খুবই কার্যকর। অ্যালোভেরা ব্যথা যেমন কমাবে, তেমনই জিভে ঠাণ্ডা ভাব এনে পোড়া জায়গায় আরাম দেবে। বরফ : বরফ রাখুন জিভের পুড়ে যাওয়া অংশে। এতে ঠাণ্ডা অনুভূতি হবে ও প্রদাহ সারবে দ্রুত। বরফ একান্তই না পেলে ঠাণ্ডা পানিতে কুলকুচি করুন বার কয়েক। সোহাগার খই : সোহাগার খইয়ের সঙ্গে মধু লাগালে মুখের ভিতরের যে কোনও প্রদাহ অনেকটাই কমে যায়। জিভ পুড়লে ব্যবহার করুন এটি। উৎস: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর