,

খালি পেটে কখনোই এই ৭টি কাজ করতে নেই

news-image

নিউজ ডেস্ক।। কথায় বলে পেট শান্তি তো দুনিয়া ঠিক। কিন্তু পেট শান্তি হয় কিসে? উত্তর- পেট ভরা থাকলে। বিশেষজ্ঞরা বলছেন বেশকিছু বিষয় আছে যেগুলো পেট খালি থাকা অবস্থায় করা যাবে না। জেনে নেয়া যাক সে বিষয়গুলো সম্পর্কে-

১. খালি পেটে ব্যথা কমানোর ওষুধ খেতে নেই। অ্যাসপিরিন, প্যারাসিটামল বা অন্য কোনো অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ খাবেন না এই সময়ে। এতে গ্যাস্ট্রিক ব্লিডিংসহ বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। খাবার খেতে না ইচ্ছা হলে দুধের সঙ্গে এইসব ওষুধ খেতে পারেন।

২. কফিও খেতে নেই খালি পেটে। এতে এসিড তৈরি হয়ে বুক জ্বালাপোড়াসহ গ্যাস্ট্রিক হতে পারে। চেষ্টা করবেন ভরা পেটে অথবা হালকা কোনো স্ন্যাকস খেয়ে কফি খাওয়ার জন্য।

৩. খালি পেটে মদ্যপানও করতে নেই। মদ্যপানে এমনিতেই ক্ষতি আর খালি পেটে মদ্যপান করলে কিডনি, লিভার আর হার্ট অনেক দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। নিত্যদিনের সমস্যা হতে পারে অ্যাসিডিটিও।

৪. চুইংগাম খেলে ডাইজেস্টিভ অ্যাসিড তৈরি হয়। খালি পেটে এটি খেলে বেড়ে যায় গ্যাস্ট্রিকের সম্ভাবনা।

৫. খালি পেটে ঘুমাতেও যাওয়া যাবে না। পেট খালি থাকলে শরীরে গ্লুকোজ কমে যায়, এতে ঘুমে সমস্যা হয়। শোবার আগে গরম দুধ খাওয়া সবচেয়ে ভালো। তবে আরেকটা জিনিসও মনে রাখতে হবে। ঘুমাতে যাওয়ার আগে ভরপেট খাওয়া যাবে না।

৬. খালি পেটে কখনো ব্যায়াম করবেন না। অনেকে মনে করেন খালি পেটে ব্যায়াম করলে বেশি ক্যালরি বার্ন হয়। এই ধারণা ভুল। বরং এতে শরীরের শক্তি কমে যাওয়ায় আপনি ঠিকঠাকভাবে ব্যায়ামও করতে পারেন না।

৭. খালিপেটে ভিটামিন সি জাতীয় ফলের জুস খাবেন না। এতে থাকা সাইট্রিক এসিড পেটে গ্যাস তৈরি করে। তবে ফলের রস চিপে গরম পানি দিয়ে মিশিয়ে খাওয়া যেতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর