মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের পর বাংলাদেশের পতাকার চাহিদা বেশি : চার্লটি ক্যারিন

news-image

স্পোর্টস ডেস্ক: কেনিংটন ওভাল, কার্ডিফ, ব্রিস্টলের পর টনটনেও আজ বাংলাদেশের পতাকা বিক্রি করেছেন চার্লটি ক্যারিন। বাংলাদেশের আগের চার ম্যাচের তিন ভেন্যুতেই ভ্যান ভর্তি করে বাংলাদেশের জার্সি, ক্যাপ এবং পতাকার পসরা সাজিয়ে বসেছিলেন তিনি। ওভাল-কার্ডিফে বেশি হলেও ব্রিস্টলে বিক্রি ভালো হয়নি তার। কারন বৃষ্টির কারনে ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।

আগের ভেন্যুগুলোর মত টনটনেও কথা হলো চার্লটির সাথে। আগেরবার চার্লটি বলেছিলেন, ‘বাংলাদেশের পতাকা বিক্রি করতে পেরে আমার খুবই ভালো লাগছে।’

এবার বললেন, ‘ইংল্যান্ডের পর ভারতের মতো বাংলাদেশের পতাকারও চাহিদা বেশি। মাঠে যারাই খেলা দেখতে আসছেন বেশিরভাগ সমর্থকরা বাংলাদেশের পতাকা-জার্সি কিনছেন। আমারও খুব ভালো লাগছে বিভিন্ন ভেন্যুতে ঘুড়ে বাংলাদেশের পতাকা বিক্রি করতে।’

বাংলাদেশের পরের ম্যাচগুলোর ভেন্যুতেও যাবার ইচ্ছা প্রকাশ করলেন চার্লটি। তিনি বলেন, ‘বাংলাদেশ ম্যাচের সবগুলো ভেন্যুতে আমার ভ্যান নিয়ে হাজির হবার ইচ্ছা আছে। কারন ম্যাচের দিন বাংলাদেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে।’

এখন পর্যন্ত বাংলাদেশের কতগুলো জার্সি-পতাকা বিক্রি হয়েছে জানতে চাইলে র্চালট বলেন, ‘প্রায় ৬-৭শ পতাকা-জার্সি বিক্রি হয়েছে। পতাকা ৪ থেকে ৫ পাউন্ড এবং জার্সি ১২ থেকে ১৫ পাউন্ডে বিক্রি করা হচ্ছে।’ আগের সব ভেন্যুর মত টনটন স্টেডিয়ামের পাশেই দেখা গেলো অস্থায়ী বিক্রেতাদের। আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। কিন্তু এখানে বাংলাদেশের জার্সি-পতাকার বিক্রেতা বেশি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক