মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে বিএনপি’র সমাবেশে দু’পক্ষের মধ্যে হাতা-হাতি

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানা বিএনপি’র সমাবেশে বক্তব্য চলাকালে দু’দলের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে রাণীনগর উপজেলা সদরে উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে কর্মী সমন্ময় সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

এসময় নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হাফিজার রহমান হাফিজ,১ নং যুগ্ন আহ্বায়ক আলহাজ নাসির উদ্দীন, যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট এজেড এম রফিকুল আলম রফিক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর মান্দা-৪ আসনের সাবেক এমপি ছামছুল আলম প্রামানিক, নওগাঁ -১আসনের এমপি ডা: সালেক চৌধুরী, নওগাঁ-৬ আসনের মনোনিত সাবেক এমপি প্রার্থী আনোয়ার হোসেন বুলু,নওগাঁ জেলা বিএনপি নেতা আমিনুল হক বেলাল,এচাহক আলী,রাণীনগর থানা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক জাকির হোসেনসহ জেলা এবং থানা বিএনপি ও সহযোগি অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে,থানা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে কর্মি সমন্ময় সমাবেশ আহ্বায়ক করা হয়। বিকেল চারটা নাগাদ সমাবেশ শুরু হলে নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রধান মাস্টার হাফিজুর রহমান হাফিজ চলমান কমিটি বিলুপ্ত ঘোষনা দিয়ে উন্মুক্ত আলোচনা করার আহ্বায়ক জানান। এসময় প্রথমে যুবদল নেতা মাহমুদুর রহমান মধু বক্তব্য দেবার পর গোনা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুইট এর বক্তব্য চলাকালে একই মঞ্চে দ্বাড়িয়ে থাকা দু’জন নেতা তাকে মারপিট শুরু করে। এসময় উপস্থিত নেতা কর্মিরাও ক্ষিপ্ত হয়ে মঞ্চে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে হাতা-হাতি শুরু হয় । এক পর্যায়ে জেলা ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা পরিস্থীতি শান্ত করেন।

এব্যাপারে নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক মাস্টার হাফিজার রহমান বলেন,নিজেদের মধ্যে ভুল বুঝা-বুঝির কারনে একটু ঝামেলা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক