মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুমু দিয়ে তরুণীকে ব্রনের চিকিৎসা, পপুলার ছাড়তে হল চিকিৎসককে

news-image

– আপনি আমাকে কি মনে করে কিস করলেন?
– আমি তো কিস করি নাই, ওইখানে একটা দাগ আছে তো!
– ওইটা কি মুখ দিয়ে ঠোট দিয়ে দেখতে হয়?
– ওইখানে ইনফেকশন আছে কি না সেটা দেখেছি।

কথাগুলো একজন চিকিৎসক ও তার রোগীর। রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন ডা. মো. শওকত হায়দারের কাছে ব্রনের চিকিৎসা করাতে যান ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। ব্রনের ইনফেকশন চেক করতে গিয়ে ওই ছাত্রীর গালে চুমু খান চিকিৎসক এবং ইনজেকশন দেয়ার নাম করে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এই ঘটনায় পপুলার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। পরে চিকিৎসককে এ হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী এবং চিকিৎসকের মধ্যকার ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জানা যায়, গত শনিবার (১৫ জুন) ডা. মো. শওকত হায়দারের কাছে যাযন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। এসময় ব্রনের স্থায়ী সমাধানে ইনজেকশন দেয়ার কথা বলেন ডা. শওকত। এরপর ইনজেকশন দেয়ার নাম করে ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এ রকম আচরণে দ্রুত ছাত্রীটি বের হওয়ার চেষ্টা করে। এ সময় আবার গালে ব্রন ইনফেকশনের নাম করে ডা. শওকত হায়দার ওই ছাত্রীর গালে চুমু খান। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। তিনি পরিবারের সঙ্গে আলোচনা করে ওই চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

হাসপাতালটির মহাব্যবস্থাপক সুকুমার রায় বলেন, ডা. শওকত হায়দার আমাদের এখানে বসে রোগী দেখতেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠায় কর্তৃপক্ষ এখন থেকে এখানে আর না আসতে বলে দিয়েছে।

https://www.facebook.com/banglaline24/videos/427364181215908/

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক