,

দুর্দান্ত সূচনা দিয়ে ফিরলেন সৌম্য

news-image

শুরুটা বেশ ধীরগতিতেই করলেন তামিম ইকবাল। আসরের গত তিন ম্যাচে বড় স্কোর করতে পারেননি টাইগার ওপেনার। এই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ সাবধানী এই ব্যাটসম্যান। অন্যদিকে সৌম্য সরকার খেলছেন তার মতো করেই। এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিবীয়দের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ।

ভালো শুরুটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নবম ওভারে আন্দ্রে রাসেলের বলে ‘প্রাণপাখি’ সঁপে দেন সৌম্য সরকার। ২৩ বলে ২৯ রান করেন এই টাইগার ওপেনার।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৫৬ রান। তামিম ইকবাল ১৭ রানে ব্যাটিং করছেন। তাকে সঙ্গ দিতে এসেছেন সাকিব আল হাসান।

এর আগে টনটনে প্রথমে ব্যাটিং করে ৩২১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সা্জই হোপ ৯৬, নিকোলাস পুরান ৭৭ ও শিমরন হেটমেয়ার করেন ৫০ রান। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩২২ রান।বাংলাদেশের হয়ে আজ তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন। সাকিব নিয়েছেন দুটি উইকেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর