,

মোয়াজ্জেমকে হাতকড়া না পরানোয় ব্যারিস্টার সুমনের ক্ষোভ

news-image

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন আইনের লোক হয়ে আইন তামিল করেন নি। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি আত্মসমর্পণ না করে সাধারণ জনগণের মতো ভয় পেয়ে পলাতক হন। ২০ দিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন।

সোমবার দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে শুনানির সময় আদালতের উদ্দেশ্যে এসব কথা বলেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বাদি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শুনানিতে তিনি ওসি মোয়াজ্জেমের জামিনের বিরোধীতা করে বলেন, মোয়াজ্জেম আইনের রক্ষক ছিলেন, এক সময় তিনি পুলিশ বাহিনীর হয়ে আইনের ক্ষমতা প্রয়োগ করেছেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি আত্মসমর্পণ করতে পারতেন। অথচ তিনি তা না করে সাধারণ জনগণের মতো ভয় পেয়ে ২০ দিন পলাতক ছিলেন।

ব্যারিস্টার সুমন বলেন, তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন, তাহলে কেন পালিয়ে বেড়িয়েছেন? আত্মসমর্পণ কেন করলেন না? গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিন পর পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন।

আদালত বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন। পরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামস জগলুল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে ওসি মোয়াজ্জেমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের পর এজলাস থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামলার বাদি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মোয়াজ্জেমকে হাতকড়া ছাড়া আদালতে আনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা দেখেছি আসামিকে হাতকড়া না পরিয়ে আদালতে হাজির করা হয়েছে। এ জন্য আমি পুলিশ বাহিনীকে সাধুবাদ জানাই। তবে আমার অনুরোধ থাকবে, সাবেক এই ওসিকে যেভাবে আপনারা হাতকড়া না পরিয়ে আদালতে এনেছেন একজন সাধারণ আসামির সাথেও যাতে এমনটাই করা হয়। কারণ আইন সবার জন্য সমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর