,

স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

news-image

পাবনার ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হককে (৫০) অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঢাকার শাহাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, স্কুলের শিক্ষার্থীদের আন্দোলনের সময় শনিবার কথা দিয়েছিলাম দ্রুততম সময়ের মধ্যে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হবে। সে কথা অনুযায়ী সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে। থানার এএসআই শাহীন মিয়া, শামীম হোসেন, সেলিম হোসেন, কনস্টেবল শাজাহানসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঢাকা থেকে গ্রেফতার করে তাকে ঈশ্বরদীতে নিয়ে এসেছেন।

ওসি জানান, বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করে, গত ২৫ মে দুপুরে স্কুলের মাঠে ওই ছাত্রী বান্ধবীদের সঙ্গে খেলছিলো। সে সময় প্রধান শিক্ষক মোজাম্মেল হক তাকে ডেকে নিয়ে তাকে বিভিন্ন অশ্লিল কথাবার্তা বলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে তার বান্ধবীরা এগিয়ে এলে প্রধান শিক্ষক তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে জোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অবশেষে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করে।

এদিকে প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুলের ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটির সভাপতি কামরুন্নাহার শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর