,

যেসব ভুলে স্বামী-স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে

news-image

স্বামী-স্ত্রীর সম্পর্ক যতটা মধুর করে রাখা যায় ততই এর সৌন্দর্য বাড়ে। কিন্তু সব সময় কি আর তা মধুর থাকে? কখনো কখনো তিক্তও হয়ে উঠতে পারে! আর এই তিক্ততার পেছনে থাকে আমাদের কোনো না কোনো আচরণগত ভুল। যে ভুলগুলোকে আমরা বুঝতে পারি না। কিন্তু ধীরে ধীরে সম্পর্কে তিক্ততার পরিমাণ বেড়ে গেলে তখন বোঝা যায় কোথায় ভুল ছিল! যখন আর চাইলেও সব আগের মতো করা সম্ভব হয় না। তাই দাম্পত্য সম্পর্ক মধুর রাখতে চাইলে নজর দিন এই বিষয়গুলোর প্রতি-

কোনো মানুষই সবসময় অপরের নির্দেশ মেনে কাজ করতে চায় না। তিনি আপনার সঙ্গী মানেই সারাক্ষণ আপনার কথা মেনে চলবেন, তেমন ভাববেন না। আপনার সঙ্গী একজন স্বাধীন মানুষ, তার নিজের ভাবনাচিন্তা রয়েছে। নিজের মতটাকেই সবসময় সঠিক বলে ধরে নেবেন না, তার মতকেও সম্মান করুন।

যেকোনো বিষয় নিয়ে সুস্থ আলোচনার পথ হল নিজের মত জানানো এবং অপর পক্ষের মত মন দিয়ে শোনা। তিনি যখন কথা বলছেন, সে সময় তাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলবেন না। তাকে বলতে দিন।

তার কোনো কাজই আপনার পছন্দ হয় না? এমন হলে কিন্তু স্বভাবটা বদলানো দরকার। ছোটখাটো বিষয় নিয়ে যদি সারাক্ষণ খিটমিট করেন, তা হলে একটা সময়ের পর সম্পর্ক বিষিয়ে যেতে বাধ্য। সবার জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে। সঙ্গীর খারাপ সময়ে তার পাশে থাকুন, সান্ত্বনা দিন। কখনো এড়িয়ে যাবেন না, বা উদাসীন থাকবেন না।

একসঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে নিজের মতটাই সঙ্গীর মত বলে ধরে নেওয়ার প্রবণতা জন্মায়। কিন্তু এরকম বারবার হলে বিপদ। যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে কথা বলে তার মতামত স্পষ্টভাবে জেনে নিন, তাতে আপনাদের সম্পর্কটাই সুস্থ থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর