,

রংপুরে বেসরকারি টিটিসির শিক্ষক সম্মেলন

news-image

রংপুর ব্যুরো : মানসম্মত বেসরকারী টিচার্স ট্রেনিং কলেজের এমপিও ভুক্তিকরণ সহ পাঁচ দফা দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব শিলা বার্নাডেট গোমেজ। এসময় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকদের মানবতের জীবনচিত্র তুলে ধরে দেশের মানসম্মত কলেজগুলোর এমপিও ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
সম্মেলনে সমিতির অর্থসচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক শাহিদা আখতার, দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অধ্যক্ষ সাদিয়া আফরোজ, নীলফামারী টিটিসির অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, পার্বতীপুর টিটিসির অধ্যক্ষ কালিপদ রায়, গোবিন্দগঞ্জ টিটিসির অধ্যক্ষ মো. রনজু শেখ প্রমুখ।

রংপুর বিভাগের ৮ জেলা থেকে বিপুল সংখ্যক বেসরকারী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকরা অংশ নেয়। তারা চাকুরী এমপিও ভুক্তকরণসহ পাঁচ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর