সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো আজ মাঠে বসে ছেলের খেলা দেখছেন

news-image

ছেলে বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ২০০৬ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আলো ছড়াচ্ছেন। পিতা-মাতার মুখ উজ্জল করেছেনও বটে। বিশ্বের এমন কোন স্থান নেই যেখানে ক্রিকেট খেলা হচ্ছে অথচ সাকিব খেলেনি। তবে ১৩ বছর ধরে খেলা সাকিবের খেলা সরাসরি কখনও দেখা হয়নি তার বাবা-মা’র।অবশেষে আজ স্টেডিয়ামে বসে ছেলের খেলা দেখছেন তার বাবা-মা।ছেলের খেলা মাঠে বসে দেখতে কিছুদিন আগে লন্ডন গিয়েছেন সাকিবের বাবা। ছেলের সাথেই আছেন সবসময়। লঙ্কানদের বিপক্ষে সে ম্যাচ পরিত্যক্ত হলে একাদশে অনিশ্চিত ছিলেন সাকিব। তাই মাঠেও যেতেননা তার বাবা মা।

আজকের ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে পুরো ফিট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার খেলা টনটনের গ্যালারিতে বসে প্রথমবারের মতো দেখছেন তার বাবা মা।

এ ব্যাপারে তার বাবা খন্দকার মসরুর রেজা বলেন, ‘আমি কখনো মাঠে বসে সাকিবের খেলা দেখিনি! এমনকি তার মা শিরিন আক্তারও কখনো দেখেনি। এত দিন ক্রিকেট খেলছে অথচ আমরা কেন কখনোই গ্যালারিতে বসে ওর খেলা দেখিনি? কারণ একটাই, হৃৎস্পন্দন! টিভিতে সরাসরি খেলা দেখতে গেলেও আমার হৃৎস্পন্দন বেড়ে যায়। মনে হয়, কখন যেন আউট হয়ে যায় ছেলেটা। তাই সব খেলারই হাইলাইটস দেখি। খেলা যখন চলে ফোনে মানুষের কাছে খেলার খবর নিই।

সাকিবের বাবা আরো জানান, আমি চাইতাম সাকিব পড়াশোনা করে ভালো কিছু করুক। চাইতাম কারণ, ছোটবেলা থেকেই ছাত্র হিসেবে সে ছিল বেশ মেধাবী। তবে পড়াশোনার চেয়েও ওর ছিল খেলার প্রতি বাড়তি ঝোঁক। আমার চোখ ফাঁকি দিয়ে ওর মাকে বলে খেলতে চলে যেত। আমি তখন নিয়মিত ফুটবল খেলতাম। আমার ভাগনে মেহেদী হাসান তখন জাতীয় দলের খেলোয়াড়। তাই ভাবলাম সাকিবের যেহেতু খেলাধুলায় আগ্রহ, তাহলে তাকে ফুটবলার হিসেবে তৈরি করা যায় কি না। মাঝেমধ্যে স্টেডিয়ামে নিয়ে যেতাম। ফুটবল খেলতে উৎসাহ দিতাম। কিন্তু কিছুতেই কোনো কাজ হতো না, ওর ধ্যানজ্ঞান ক্রিকেট ঘিরেই।

একবার না জানিয়েই পাড়ার ছেলেদের সঙ্গে সে কোথায় যেন খেলতে গেল। ওই ম্যাচে জিতে ফিরেছিল। কিন্তু কাউকে না জানিয়ে যাওয়ায় ভীষণ রেগে ছিলাম। বাড়িতে ফেরার পর আমি ওর ক্রিকেট ব্যাটটা দা দিয়ে কেটে ফেলেছিলাম। তখন ওর মায়ের কাছে দুঃখ করে সাকিব নাকি বলেছিল, আমার ব্যাটের বদলে আব্বু যদি আমাকেও কেটে ফেলত তাহলেও এত কষ্ট পেতাম না। এই কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। ঘটনাটা মনে পড়লে সেই কষ্টটা নতুন করে জাগে, মনে হয় ওই সময় কেন আমি এটা করেছি!

সাকিব যখন বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান) বাছাই পরীক্ষায় অংশ নিয়েছিল, তখন তাকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। সেই চ্যালেঞ্জটা ছিল তাকে আশ্বস্ত করার, তুমি যদি চান্স পাও তাহলে আমি তোমাকে ভর্তি করব। খুলনার বিভাগীয় বাছাইয়ের ভেন্যু ছিল নড়াইল। তখন সাকিবের কোচ ছিলেন আশরাফুল ইসলাম। সে সময় মাশরাফিও তাকে প্র্যাকটিস করিয়েছিল। একসঙ্গে ফুটবল খেলার সুবাদে মাশরাফির বাবা ছিল আমার বন্ধু। তাই একদিন নড়াইলে গিয়ে মাশরাফি আর তার বাবার কাছে জিজ্ঞেস করলাম সাকিবের কী অবস্থা? তখন মাশরাফি বলেছিল, এখান থেকে যদি একটা ছেলেও ভর্তির সুযোগ পায় তাহলে আপনার ছেলেই পাবে। এরপর ও ঢাকায় গিয়েও বাছাই পরীক্ষায় প্রথম হলো। সেদিন গর্বে বুকটা ভরে উঠেছিল।

এখন সাকিব আল হাসানের বাবা হিসেবে যতটা না গর্ব হয়, তার চেয়ে বেশি গর্ব হয় এই ভেবে, আমার ছেলে এখন সারা দেশের মানুষের। সত্যি বলতে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়ই তো আমার সন্তান। ওরা সবাই যখন ভালো করে তখন আমি গর্বিত হই।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর