,

সিএনজি ছিনতাই করে মালিকের কাছ থেকে টাকা আদায় করতো তারা

news-image

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ সিএনজি ছিনতাই চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় ছিনতাই হওয়া একটি সিএনজিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন কৌশলে সিএনজি ছিনতাই করে এবং তা আটকে রেখে মালিকের কাছ থেকে মোটা অংকের নগদ টাকা আদায় করতো বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি এসব তথ্য জানান।

আজ দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার দারুস সালাম, ডেমরা এবং দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি ছিনতাইয়ের চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হলেন- মো. হারুন অর রশিদ (২৮), মো. রুহুল আমিন (৩৬), মো. জামাল হোসেন (৬০), মো. সোহেল খাঁ (৪০), ওয়ালী উল্লাহ ওরফে জয় (২১) ও মো. রশিদ খান (৪৫)।

সিএনজি ছিনতাইয়ের কৌশল সম্পকে র‍্যাবের এই কর্মকর্তা জানান, ছিনতাই চক্রের প্রতিটি সদস্য বিভিন্ন পর্যায়ে ভাগ হয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে সুকৌশলে সিএনজি ছিনতাই করে। এরপর মালিকের নিকট হতে প্রতিটি সিএনজি বাবদ নগদ ৬৫ হাজার টাকা হতে এক লাখ টাকা পর্যন্ত আদায় করে আসছে।

সিএনজি ছিনতাইয়ের এই চক্রটি যাত্রী সেজে সিএনজি ভাড়া করে নির্জন স্থানে নিয়ে ড্রাইভারকে মারধর করে রাস্তার পাশে ফেলে দিয়ে সিএনজি নিয়ে তাদের পূর্বের পরিকল্পিত নির্ধারিত সিএনজি গ্যারেজে নিয়ে রাখে। এরপর মূল মালিকের সঙ্গে অন্য সদস্যরা যোগাযোগ করে টাকা আদায় করে বলে জানান মঞ্জুরুল কবির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর