,

ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কর্মকর্তা রিমান্ডে

news-image

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত সিদ্দিকুর রহমান নগর পুলিশের ট্রাফিক বিভাগের টাউন উপ-পরিদর্শক (টিএসআই) হিসেবে বন্দর জোনে কর্মরত ছিলেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জানান, ইয়াবাসহ গ্রেফতার সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রাছিব খান। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে সিদ্দিকুর রহমানকে ১০ হাজার ইয়াবা ও ৮০ হাজার টাকা এবং মোটরসাইকেলসহ গ্রেফতার করে র‌্যাব ও কাউন্টার টেররিজম ইউনিট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর